জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ১২:৫৯:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আখলাকুর রহমান আঁকি-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যোগে উদ্দিপনা উৎসব ও এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এভারেস্ট জয়ী আখলাকুর রহমান আকি’র পরিবার ও বন্ধু মহলের অর্থায়নে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র উপহার ও সংগঠনের বর্ষসেরা কর্মী সম্মাননা প্রদান করা হয়। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান শুয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবীদ শিক্ষানুরাগী ক্রিড়া ব্যক্তিত্ব আবু হুরায়রা সাদ মাষ্টার, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এভারেস্ট জয়ী পর্বতারোহী আখলাকুর রহমান আকি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট. মল্লিক মঈন উদ্দিন, সুহেল,সহকারী পাবলিক প্রসিকিউটর এড. জিয়ার রহমান শাহিন,রোটারিয়ান আব্দুল মুকিত, সহকারী শিক্ষক রুহুল আমিন রুহুল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি এম. শামীম আহমেদ,মহাসচিব সাইদুল ইসলাম বাবলু,যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল আলম জনি।

এসময় এভারেস্ট জয়ী আখলাকুর রহমান আকি’র অর্থায়নে প্রায় শতাধিক দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, কলম ও দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী