দোয়ারাবাজারে ট্রাক্টরের চা*পায় শিশুর মৃ*ত্যু
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ AM

দোয়ারাবাজারে ট্রাক্টরের চা*পায় শিশুর মৃ*ত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ১২:৫৬:৪২ PM

দোয়ারাবাজারে ট্রাক্টরের চা*পায় শিশুর মৃ*ত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাটি পরিবহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেছে ৫ বছরের শিশু তাজুল ইসলামের। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত তাজুল ইসলাম ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে খোলা মাঠে খেলা করছিল শিশু তাজুল ইসলাম। এ সময় ট্রাক্টরের চালক মোবাইল ফোনে কথা বলার সময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাজুল। ঘটনার পর চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
আচরণবিধি ভাঙলেই প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি