বিএনপি গণমানুষের দল- সৈয়দ মোঃ ফয়সল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ PM

বিএনপি গণমানুষের দল- সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৯:১১:১৫ PM

বিএনপি গণমানুষের দল- সৈয়দ মোঃ ফয়সল

ছবি:সংগৃহীত


বিএনপি গণমানুষের দল-এ কথা উল্লেখ করে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। আজ বিএনপি শৃঙ্খলাবদ্ধভাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে।

মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা যুবদলের আয়োজনে এক মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে তরুণ সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও উৎসবমুখর করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ৩১ দফার যে পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসছেন। এই রাজনৈতিক সফরকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সভায় উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী, যুবদল নেতা কবির খান চৌধুরী, হাজী আনিছুর রহমান ও সাদেক মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক