ত্রয়োদশ সংসদ নির্বাচন: চলছে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ AM

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চলছে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ১২:৩৪:৩৫ PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চলছে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রতীকী ছবি


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। সারাদেশের ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন এক হাজার ৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। মঙ্গলবার পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় এক হাজার ৯৬৭ জন। এদেরই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে, আইনি জটিলতায় পাবনা ১ ও ২ আসনে প্রার্থী চুড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

ইসি থেকে জানানো হয়, পাবনা ১ ও ২ আসনের নতুন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। তবে ভোটগ্রহণ একইদিন ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক