লক্ষ্মীপুর কারাগারে এক আ সা মি র মৃ*ত্যু, ম য়না ত দ ন্তে র প্রস্তুতি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ AM

লক্ষ্মীপুর কারাগারে এক আ সা মি র মৃ*ত্যু, ম য়না ত দ ন্তে র প্রস্তুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৪:১২:৩৫ PM

লক্ষ্মীপুর কারাগারে এক আ সা মি র মৃ*ত্যু, ম য়না ত দ ন্তে র প্রস্তুতি

সংগৃহিত


লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আবুল বাশার (৫০) নামে ডাকাতি মামলার এক আসামি মারা গেছেন।বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। জানা গেছে, বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 

জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল তথ্যটি নিশ্চিত করে জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে বাশার ১৬ জানুয়ারি কারাগারে আসেন। এর আগেও তিনি একাধিক মামলায় বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। শ্বাসকষ্ট ও হার্টের রোগে আক্রান্ত ছিলেন তিনি। সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে এলে তিনি হঠাৎ বসে পড়েন। পরে অন্যরা তাকে কারা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে সদর হাসপাতালে নিলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে নিহতের মেয়ে রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘আমার বাবা আবুল বাসারকে কোনো অপরাধ ছাড়াই মিথ্যা ও সাজানো মামলায় ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কয়েকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাতে সদর উপজলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা) এবং ৬টি মোবাইল ফোনসহ ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভূক্তভোগী চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি বাশারসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন বাদশা মিয়া ও আলা উদ্দিন। 

বাশারের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি রাসেলের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা এবং জনৈক রনজিত কুরির কারখানা থেকে গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি জায়েদ ওরফে জাহেদের বসতঘর থেকে একটি অবৈধ দেশীয় এলজি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু