নবীগঞ্জে সাংবাদিক সেলিম তালুকদারের বিরুদ্ধে হয়*রানিমূলক মাম*লা, সাংবাদিক মহলে তীব্র নি*ন্দা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ PM

নবীগঞ্জে সাংবাদিক সেলিম তালুকদারের বিরুদ্ধে হয়*রানিমূলক মাম*লা, সাংবাদিক মহলে তীব্র নি*ন্দা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৬ ১১:৫২:৫৪ PM

নবীগঞ্জে সাংবাদিক সেলিম তালুকদারের বিরুদ্ধে হয়*রানিমূলক মাম*লা, সাংবাদিক মহলে তীব্র নি*ন্দা

ছবি:সংগৃহীত


নবীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের কারণে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এবং নবীগঞ্জ প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের কাতার প্রবাসী এমদাদুর রহমান ও তার স্ত্রী সানজানা আক্তার সেফীর মধ্যে ১৭ জুন ২০২৫ সালে আদালতের মাধ্যমে তালাক প্রদান করা হয়। এরপর থেকে পারিবারিক বিরোধ চলমান রয়েছে। এই বিরোধের জের ধরে ৭ জানুয়ারি একটি নির্মাণাধীন ভবন সংক্রান্ত বিষয়ে আদালত নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে রিসিভার হিসেবে নিয়োগ দেয়। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা সরেজমিন পরিস্থিতি পরিদর্শন করে এবং দৈনিক হবিগঞ্জ সময়সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এই সংবাদ প্রকাশের কারণে ১৭ জানুয়ারি সানজানা বেগম সেফী নবীগঞ্জ থানায় নতুন একটি মামলা দায়ের করেন, যেখানে মিথ্যাভাবে সেলিম তালুকদারকে আসামি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন, সংবাদ প্রকাশের কারণে একজন দায়িত্বশীল সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নবীগঞ্জের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এতে অংশ নেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম.এ. বাছিত, দৈনিক ইনকিলাব নবীগঞ্জ প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সময় সম্পাদক মোঃ আলাউদ্দিন, দৈনিক বিবিয়ানা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ. আহমদ আজাদ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক বাংলাদেশ খবরের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক সিলেটের ডাক নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার, দৈনিক জালালাবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি মো. আবু তালেব, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এম.মুজিবুর রহমান, বাংলা টিভি নবীগঞ্জ প্রতিনিধি এম.এ. মুহিতসহ নবীগঞ্জের প্রায় সব স্থানীয় সাংবাদিক।

সাংবাদিকরা একযোগে দাবি করেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এই ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং সাংবাদিকদের ওপর অতিরিক্ত চাপ ও ভীতি সৃষ্টি বন্ধ করা হোক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক