কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি ঢামেকে মা রা গেছেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি ঢামেকে মা রা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৪:৪৮:২২ অপরাহ্ন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি ঢামেকে মা রা গেছেন

সংগৃহিত


ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোজাম্মেল হাওলাদার (৫৬) নামের এক হাজতিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

কারারক্ষী ফুয়াদ জানান, বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত পৌনে দুইটার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মোজাম্মেল হাওলাদার কেন্দ্রীয় কারাগারের হাজতি হিসেবে ছিলেন (হাজতি নম্বর ৫২৭২৫/২৫)। তার বাবার নাম হাতেম আলী হাওলাদার। কী মামলায় তিনি কারাগারে ছিলেন এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী