গভীর রাতে মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান, ২৭ লাখ টাকার মোবাইল জব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ PM

গভীর রাতে মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান, ২৭ লাখ টাকার মোবাইল জব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৬:৪১:৫৩ PM

গভীর রাতে মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান, ২৭ লাখ টাকার মোবাইল জব্দ

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় উন্নতমানের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি’র টহলদল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর–মোহনপুর এলাকায় অভিযান চালায়।

এসময় ৯০ টি ভারতীয় বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন  জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া  হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক