ছাতকে পানাহার রেস্টুরেন্টের উদ্বোধন করলেন কলিম উদ্দিন আহমেদ মিলন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৬ PM

ছাতকে পানাহার রেস্টুরেন্টের উদ্বোধন করলেন কলিম উদ্দিন আহমেদ মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ০৮:৩৩:১২ PM

ছাতকে পানাহার রেস্টুরেন্টের উদ্বোধন করলেন কলিম উদ্দিন আহমেদ মিলন

ছবি:সংগৃহীত


ছাতক বাজারের হাই স্কুল মার্কেটের অপর পাশে অবস্থিত পানাহার রেস্টুরেন্ট আজ শুক্রবার ২৩ জানুয়ারি বেলা ১২টার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফিতা কাটা ও মিলাদ–দোয়া মাহফিলের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন ছাতক– দোয়ারাবাজার-সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘ব্যবসার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও সেবার মান নিশ্চিত করা। বর্তমান সময়ে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবারের চাহিদা অনেক বেশি। পানাহার রেস্টুরেন্ট দেশীয় স্বাদের ঐতিহ্য ধরে রেখে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই প্রতিষ্ঠানটি সততা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মান বজায় রেখে অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।’

তিনি আরও বলেন,‘এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। পানাহার রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

দেশীয় খাবারের সমৃদ্ধ আয়োজন পানাহার রেস্টুরেন্টে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দেশীয় খাবারের ব্যাপক আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- মাংসের আইটেম: খাসি ও দেশি গরুর মাংসের ঝোল, ভুনা ও কালাভুনা, দেশি হাঁসের মাংস, দেশি মুরগির মাংস এবং সুস্বাদু কোয়েল পাখির মাংস। মাছের আইটেম: দেশি রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাস, তেলাপিয়া, মৌসুমি দেশি ছোট মাছ, মাছের ঝোল ও ভুনা। শুঁটকি ও ভর্তা: বিভিন্ন প্রকার দেশি শুঁটকি ভুনা, শুঁটকি ভর্তা, শুঁটকি তরকারি। ভর্তা ও দেশীয় তরকারি: আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, শিম ভর্তা, মরিচ ভর্তাসহ নানা ধরনের মৌসুমি দেশীয় শাক-সবজি ও তরকারি।

এছাড়াও প্রতিদিনের খাবার হিসেবে ভাত, ডাল ও ঘরোয়া স্বাদের নিত্যপ্রয়োজনীয় খাবার পরিবেশন করা হবে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সব খাবারই তাজা উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যসম্মত পরিবেশে রান্না ও পরিবেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, কালারুকা ইউনিয়নের সাবেক সদস্য তাজ উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন ও মোহাম্মদ বাহার মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ছাতক পৌরসভা ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক অতিথির উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পানাহার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আফতাব উদ্দিন অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে চান এবং সকলের সহযোগিতা কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আজগর খান সাহেব ও মাওলানা গিয়াস উদ্দিন সাহেব।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: