দিরাইয়ে ছাত্রলীগ নেতা আ*টক, অ*স্ত্র উদ্ধার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ AM

দিরাইয়ে ছাত্রলীগ নেতা আ*টক, অ*স্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০১:৫২:৩২ PM

দিরাইয়ে ছাত্রলীগ নেতা আ*টক, অ*স্ত্র উদ্ধার


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় (২৪ জানুয়ারি) দিরাই উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে 'চিহ্নিত সন্ত্রাসী' হিসেবে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের আট রাউন্ড গুলি, বেশ কয়েকটি পাসপোর্ট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ উজ্জ্বল মিয়াকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পরে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’