হবিগঞ্জে ২১ লাখ টাকার পণ্য জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ PM

হবিগঞ্জে ২১ লাখ টাকার পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৩:০২:৪৬ PM

হবিগঞ্জে ২১ লাখ টাকার পণ্য জ*ব্দ


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা ও বিপুল সংখ্যক চশমা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের সংবাদ পায়। এ প্রেক্ষিতে ভোরে চিমটিবিল বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমু চাবাগানের ডান্ডা গেট এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ভারত হতে চোরাকারবারিরা বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসে। বিজিবি টহলদল ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে  মালিকবিহীন অবস্থায় বিপুল সংখ্যক ভারতীয় চশমা জব্দ হয়।

এছাড়াও জেলার মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপির বিশেষ টহলদল পৃথক ২টি অভিযান পরিচালনা করে। এতে সীমান্ত হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কমলপুর এলাকায় সন্দেহজনক বিভিন্ন স্থানে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ও ভারতীয় চশমা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক