মাধবপুরে আ.লীগ নেতাকে ধ*রতে গিয়ে বিএনপি কর্মীর মৃ*ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ PM

মাধবপুরে আ.লীগ নেতাকে ধ*রতে গিয়ে বিএনপি কর্মীর মৃ*ত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০২:৫৯:২৫ PM

মাধবপুরে আ.লীগ নেতাকে ধ*রতে গিয়ে বিএনপি কর্মীর মৃ*ত্যু

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা ঘিরে পুলিশের দৌড়ঝাঁপের মধ্যে পড়ে বিএনপির এক কর্মী অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশনের দক্ষিণ পাশে একটি ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম আব্বাস উদ্দিন। তিনি স্থানীয় বিএনপির কর্মী এবং ধর্মঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল হকের চাচা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যে সংঘটিত একটি মারামারির ঘটনায় সালিশ বৈঠক করছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ ফারুক। এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ও আরও কয়েকজনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ উপস্থিত হলে স্থানীয় লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মাধবপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাজুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়। এই সময় বিএনপি কর্মী ও স্থানীয় কৃষক আব্বাস উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করা হলেও তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বজনরা জানিয়েছে, একই দিনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা যুবদলের নেতা সাইফুজ্জামান টিটু বলেন, আব্বাস উদ্দিন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ভিড় ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এখানে পুলিশের কোনো সরাসরি দোষ ছিল না।

অন্যদিকে ধর্মঘর ইউনিয়নের গ্রাম পুলিশ শিবু সরকার জানান, পুলিশি পরিস্থিতি ও দৌড়ঝাঁপের ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক