ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানালেন মোহাম্মদ কয়ছর আহমেদ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৯ PM

জগন্নাথপুরে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানালেন মোহাম্মদ কয়ছর আহমেদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ১০:১৪:৫৬ PM

ধানের শীষে ভোট দেওয়ার আহবান  জানালেন মোহাম্মদ কয়ছর আহমেদ

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর বাজারের ইকড়ছই মাদরাসা পয়েন্টে একটি মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেঁটে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার বক্তব্য দেন। পরে মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রাহমান।

মোহাম্মদ কয়ছর আহমেদ তাঁর বক্তব্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার ভোটারসহ সকল নাগরিক বৃন্দকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান করেছেন। পাশাপাশি তিনি সকালের কাছে দোয়া চেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, জমিয়ত সহ নেতৃত্বাধীন জোটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: