সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভা*রতীয় ম*দ জ*ব্দ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ AM

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভা*রতীয় ম*দ জ*ব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ১২:৩২:৫২ PM

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভা*রতীয় ম*দ জ*ব্দ


সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। গত দুই দিনে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার দুটি বিওপি'র সদস্যরা ২ লাখ ৭০ হাজার টাকার বেশি মদ জব্দ করেছেন।

বিজিবি জানায়, গত শনিবার বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার এলাকা থেকে ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার সিজারমূল্য ১ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া গতকাল রবিবার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় মাছিমপুর বিওপি সোনাতলা এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার সিজারমূল্য ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। 

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। দুই লাখ ৭০ হাজার টাকা আনুমানিক মূল্যের জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’