হবিগঞ্জের হ*ত্যা মা*মলার আ*সামি ঢাকায় গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ PM

হবিগঞ্জের হ*ত্যা মা*মলার আ*সামি ঢাকায় গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০১:৩৫:৩১ PM

হবিগঞ্জের হ*ত্যা মা*মলার আ*সামি ঢাকায় গ্রে*প্তার


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রাসেল আহমেদ হত্যা মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার আজমিরীগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে, ওইদিন দুপুরে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া পূর্ব রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আল মামুন সত্তার। তিনি আজমিরীগঞ্জ থানার কুমদপুর গ্রামের মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে।

র‌্যাব জানায়, নিহত রাসেল আজমিরীগঞ্জ থানাধীন কুমেদপুর এলাকার বাসিন্দা। আসামিরা একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ভিকটিম ও তার পরিবারের ওপর গত বছরের ৯ ডিসেম্বর সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে বাড়িঘরে আক্রমণ, ভাঙচুর ও আগুন দেওয়াসহ লুটপাট করে। এ সময় রাসেল আহমেদকে ঘেরাও করে মারধর করে হামলাকারীরা। পরবর্তীতে গুরুতর আহতবস্থায় রাসেলকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক