লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ৩
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ PM

লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০৫:১০:০৪ PM

লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ৩

সংগৃহীত


ভোলার লালমোহনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লালমোহনে আজাহার উদ্দিন কলেজগেইট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পররাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছে। আহদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এতে হতাহতের শঙ্কা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রগমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার এবং ঘটনার তদন্ত করছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু