'হ্যাঁ' এর পক্ষে ভোট দিতে হবে: মাধবপুরে বিভাগীয় কমিশনার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM

'হ্যাঁ' এর পক্ষে ভোট দিতে হবে: মাধবপুরে বিভাগীয় কমিশনার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৩:২৯:৫৯ PM

'হ্যাঁ' এর পক্ষে ভোট দিতে হবে: মাধবপুরে বিভাগীয় কমিশনার


সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, হ্যাঁ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হ্যাঁ ভোট দিতে হবে। বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে। সংসদে গান-বাজনা হয়েছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে, ফেসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, মাধবপুর থানার ওসি মো. মাহাবুব মোরশেদ খানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নবরূপে দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কার পরবর্তী উদ্বোধন করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক