হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ PM

হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৩:১৫:৪৮ PM

হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ নেতা। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তারা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন— হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক