মাধবপুরে নির্বাচনী সভায় চাঁদাবাজি ও স ন্ত্রা স নির্মূলের অঙ্গীকার:সৈয়দ ফয়সল
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ AM

মাধবপুরে নির্বাচনী সভায় চাঁদাবাজি ও স ন্ত্রা স নির্মূলের অঙ্গীকার:সৈয়দ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৫:০৬:০৮ PM

মাধবপুরে নির্বাচনী সভায় চাঁদাবাজি ও স ন্ত্রা স নির্মূলের অঙ্গীকার:সৈয়দ ফয়সল

ছবিঃ নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনৈতিক মূল দর্শন হচ্ছে সকল ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং এই লক্ষ্যেই দলটি দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।হ

বৃস্পতিবার সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর, বাকশাইর ও মীরনগর গ্রামে আয়োজিত পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন যে অতীতে যতবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে সক্ষম হয়েছে কারণ বিএনপি বিশ্বাস করে মানুষ মানুষের জন্য এবং প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ভোগ করা একটি অবিচ্ছেদ্য মৌলিক অধিকার। তিনি জোর দিয়ে বলেন যে মানুষের বেঁচে থাকা, স্বাধীনভাবে চলাফেরা করা এবং নিজস্ব রাজনৈতিক আদর্শ লালন করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার আর এই অধিকারে হস্তক্ষেপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশকে নিয়ে এক নতুন ও আধুনিক পরিকল্পনা গ্রহণ করেছেন যেখানে কৃষক, শ্রমিক, ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা বিধানের মাধ্যমে দেশকে একটি পরিকল্পিত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেই নতুন বাংলাদেশে কোনো অন্যায়, অত্যাচার, হিংসা-বিদ্বেষ কিংবা হানাহানির স্থান থাকবে না। সৈয়দ মোঃ ফয়সল তার বক্তব্যে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন যে ১৯৯১ সাল থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি অত্র এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘ এই সময়ে শত প্রতিকূলতা, অত্যাচার, জেল-জুলুম ও অসংখ্য মামলার শিকার হয়েও তিনি কখনো সাধারণ মানুষের পাশ থেকে সরে যাননি বা জনগণের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।

তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে অঙ্গীকার করেন যে যদি তিনি নির্বাচিত হতে পারেন তবে মাধবপুর ও চুনারুঘাট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদ বা জোরপূর্বক দখলবাজি বরদাশত করা হবে না এবং বিশেষ করে দুর্বলের ওপর সবলের কোনো প্রকার অত্যাচার তিনি হতে দেবেন না। তিনি আরও উল্লেখ করেন যে তার রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো এবং মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে একটি উন্নত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা যেখানে মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা থাকবে। একই দিন সকালে সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের সাথে এক বিশেষ নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন এবং সেখানে তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি তার বক্তব্যে অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন যে অত্র এলাকার ২৩টি চা বাগানে প্রায় ৭০ হাজার চা শ্রমিক ভোটার থাকা সত্ত্বেও এই বিশাল জনগোষ্ঠীকে দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে কেবল ব্যবহার করা হয়েছে এবং তাদের সাথে চরম প্রতারণা করা হয়েছে। তাদের আর্থ-সামাজিক মুক্তি কিংবা জীবনমান উন্নয়নের জন্য বাস্তবসম্মত কোনো পদক্ষেপ অতীতে নেওয়া হয়নি যা অত্যন্ত পরিতাপের বিষয়। তিনি চা শ্রমিকদের আশ্বস্ত করে বলেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের পবিত্র ভোটে যদি সৈয়দ মোঃ ফয়সল সংসদ সদস্য নির্বাচিত হন তবে চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। এই নির্বাচনী সভাগুলোতে স্থানীয় বিএনপির প্রবীণ নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ