মাধবপুরে স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রে*প্তার ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ PM

মাধবপুরে স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রে*প্তার ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০১:০৩:১৮ PM

মাধবপুরে স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রে*প্তার ১


র‍্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি সামিউল হক অনিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সামিউল হক অনিক (২৫) ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত স্কুলছাত্রী মাধবপুর উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা এবং জগদীশপুর জে.সি হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সামিউল হক অনিক ভিকটিমের পাশের বাসায় তার স্ত্রীসহ ভাড়াটে হিসেবে বসবাস করতেন। তিনি বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেরে বাধা দিলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে অপহরণের হুমকি দেন।

গত ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পর ভিকটিম আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ভিকটিমের পিতা জানতে পারেন, স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনের সড়ক থেকে সামিউল হক অনিক ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর থানায় করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সামিউল হক অনিককে গ্রেপ্তার করে এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক