বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ১৯৯ বোতল বিদেশি মদ উ*দ্ধার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ AM

বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ১৯৯ বোতল বিদেশি মদ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৪:৫৯:২৬ PM

বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ১৯৯ বোতল বিদেশি মদ উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত অভিযানে ১৯৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ চেংবিল এলাকার শিম বাগানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি হালকা বাদামী রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা তিনটি কার্টন থেকে ১৯৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্টনগুলোর মধ্যে দুটি খাকি রঙের এবং একটি সাদা রঙের ছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাবের ধারণা, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে মজুদ করে রেখেছিল।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’