চমেক হাসপাতালে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃ ত্যু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ PM

চমেক হাসপাতালে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৫:৩৯:০৫ PM

চমেক হাসপাতালে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃ ত্যু

সংগৃহিত


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি আব্দুর রহমান মিয়া (৭০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুর রহমান ২৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।কারা সূত্র জানায়, কোতোয়ালি থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে কয়েক দফায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আব্দুর রহমান মিয়া গত বছরের ১৭ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে চলতি বছরের ১৮ জানুয়ারি তাকে আবার কারাগারে নেওয়া হয়।

হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী, তার শরীরে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে, যা পরে মস্তিষ্কে ছড়িয়ে যায় (কার্সিনোমা লাং উইথ ব্রেন মেটাস্টেসিস)। পাশাপাশি তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ২৬ জানুয়ারি তাকে পুনরায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

আব্দুর রহমান মিয়া নগরের ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার বাসিন্দা। তিনি প্রয়াত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।কারা সূত্র জানায়, তিনি বিস্ফোরক উপাদানাবলী আইনের একটি মামলার আসামি ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল