৬৪৭ ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, সীমান্তে দিবারাত্রি পাহারা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM

৬৪৭ ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, সীমান্তে দিবারাত্রি পাহারা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৬:০২:৫৪ PM

৬৪৭ ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, সীমান্তে দিবারাত্রি পাহারা

নিজস্ব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিজিবি নির্বাচনকালীন ব্যাজ ক্যাম্পের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং করেন  শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তওহীদ হাসান।

 হবিগঞ্জ ব্যাটেলিয়ন( ৫৫ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় প্রায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির ১৭ প্লাটুন সদস্য পৃথক পৃথকভাবে জেলার ৯টি উপজেলায় ব্যাজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের লক্ষ্যে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে। জেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির মূল লক্ষ্য।


নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করছে বিজিবি। এদিকে, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন। ৫৫ বিজিবির সদর দপ্তর ও আওতাধীন ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭ জন আসামিসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে। আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালনে অবিচল আছি এবং ভবিষ্যতেও থাকবো।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক