ছাতকের গোবিন্দগঞ্জে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৬:৫৯:১৫ অপরাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব


সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামে মরহুম নোমান আহমদ এর বাড়িতে নির্বাচনী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দশঘর গ্রামবাসীর উদ্যোগে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল খালিক। সানোয়ার আলী ও যুবদল নেতা লোকমান আহমদ এর পরিচালনায় আয়োজিত উঠান বৈঠকের শুরুতে কালামে পাক থেকে 

তেলাওয়াত করেন ইমাম হোসেন। গ্রামের পক্ষে বক্তব্য রাখেন, দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি কমর আলী, ইউপি সদস্য আলমগীর কবির, আছাবুর রহমান, যুবদল নেতা ছাদিকুর রহমান, আবদুল মুমিন, আবদুল ওয়া

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হক, উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, মুস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, বুরহান উদ্দীন ছুরত, দিলোয়ার হোসেন নজমুল, লায়েক উদ্দীন, সোনা মিয়া, আশিক উদ্দীন, ফয়জুল ইসলাম, মুনছুর আহমদ, আবদুস ছালাম, নুরুল হক, যুবদল নেতা রিহাব, জিলু মিয়া, আছাব আলী, মিজাজুর রহমান, ইব্রাহিম আলী, টুনু মিয়া। ভার্চুয়ালে যুক্ত ছিলেন, সাবেক মেম্বার প্রবাসী লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আলি আহমদ, ইতালি প্রবাসী নাঈম আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী নাইম আহমদ।

উঠান বৈঠকে এ আসনের বিএনপির মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের সমর্থনে তিন শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী