নবীগঞ্জে ১৪০ পিস ই*য়াবাসহ আ*টক ৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ PM

নবীগঞ্জে ১৪০ পিস ই*য়াবাসহ আ*টক ৩

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০১:২০:৩৯ PM

নবীগঞ্জে ১৪০ পিস ই*য়াবাসহ আ*টক ৩


সেনাবাহিনীর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাসায় তল্লাশি করে জামাল মিয়াসহ ৩ জনকে মদপানরত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ও মদের ২টি খালি বোতল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) ও মো. সিদ্দিক মিয়া (২০)।

আটককৃত ৩ জনকে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল আজিজের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক