আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ PM

আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০২:৩৫:৫৮ PM

আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়

ছবি নিজস্ব


দীর্ঘ প্রতীক্ষার পর হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় দুই উপজেলার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এই স্বস্তির মাঝেই দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি ও সংশয়। গত এক থেকে দেড় মাসে প্রায় ৭ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। সংস্কার কাজে পুরাতন কার্পেটের ওপর নতুন কার্পেটের প্রলেপ দেওয়া হচ্ছে। যদিও এই কাজের তিন বছরের দায় ঠিকাদারের থাকছে, তবুও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যদি বর্ষা মৌসুমের আগেই সংস্কারকাজ সম্পন্ন না হয়, তবে কাজে ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে এবং সড়কের টেকসই মান নিয়ে শঙ্কা তৈরি হবে। মেঘ-বৃষ্টি শুরু হলে নতুন কার্পেটের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এই সড়কটি একটি মেগা প্রকল্পের আওতাভুক্ত এবং বর্তমানে এর সংস্কারকাজ টিবিএল ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। একসময় শরিফ উদ্দিন সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছিল যে সেটিকে আর সড়ক বলা যেত না। বরং এটি ছিল দুর্ভোগ, দুর্ঘটনা ও দীর্ঘশ্বাসের প্রতীক। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ২০১৭ সালে ১১৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্মাণ করে। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সড়কটি ধীরে ধীরে ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়। খানাখন্দ, ভাঙা কার্পেট ও জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। 

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের সংস্কারকাজের সাইট ইনচার্জ মো. ইমরানের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রায় এক থেকে দেড় মাস আগে কাজ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলের সুবিধার জন্য প্রায় ৭ কিলোমিটার এলাকায় কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার যেসব অংশে পুরাতন কার্পেট তুলনামূলকভাবে ভালো আছে, সেসব জায়গায় স্ক্র্যাপিং ও ওয়্যারিং কার্পেট করা হবে। 

তিনি আরও জানান, ইস্টিমেট অনুযায়ী সড়কে ৪০ এমএম পুরু কার্পেট দেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় প্রয়োজন অনুযায়ী ৫০ এমএম কার্পেট বসানো হবে। এই সংস্কারকাজের তিন বছরের দায় ঠিকাদারের ওপর থাকবে। এই সময়ের মধ্যে সড়কের কোনো ধরনের ক্ষতি বা মেরামতের প্রয়োজন হলে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্বে তা সম্পন্ন করবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক