আবারও আসছে শৈত্যপ্রবাহ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ PM

আবারও আসছে শৈত্যপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০১:৩৪:১৯ PM

আবারও আসছে শৈত্যপ্রবাহ

ছবি : সংগৃহীত


শীত প্রায় বিদায় নিতে বসেছে। এমন সময় আবার চমকে দিতে পারে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারির শুরুতেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে হালকা মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে রবিবার এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, মাসের প্রথমার্ধে উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। সেই সঙ্গে নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

তবে ফেব্রুয়ারির শেষ ভাগে আবহাওয়ার চিত্র বদলাতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মাসের শেষার্ধে দেশের কিছু এলাকায় ১ থেকে ২ দিন বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে পুরো ফেব্রুয়ারি জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। যদিও দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

অর্থাৎ, শীত বিদায় নিলেও তার শেষ কামড়টা দিতে ভুলবে না প্রকৃতি—সঙ্গে থাকছে আবহাওয়ার হঠাৎ হঠাৎ রঙ বদলের ইঙ্গিত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল