হবিগঞ্জ-৪ আসনে বারবার বিধি ভ*ঙ্গ গিয়াস উদ্দিন তাহেরিকে সত*র্ক করল ইসি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM

হবিগঞ্জ-৪ আসনে বারবার বিধি ভ*ঙ্গ গিয়াস উদ্দিন তাহেরিকে সত*র্ক করল ইসি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৪:০১:০১ PM

হবিগঞ্জ-৪ আসনে বারবার বিধি ভ*ঙ্গ গিয়াস উদ্দিন তাহেরিকে সত*র্ক করল ইসি

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি ফেসবুকের ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কমিশন। ইসি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
নোটিশে তাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচন-পূর্ব সময় থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, পুনরায় বিধি ভঙ্গ করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক কর্মীদের অভিযোগ, গিয়াস উদ্দিন তাহেরি বারবার নির্বাচনী বিধি ভঙ্গ করছেন। তারা বলেন, তিনি নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করে নির্বাচনের শান্ত পরিবেশ নষ্ট করছেন এবং নিজের তৈরি করা বিশৃঙ্খলার দায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর চাপানোর চেষ্টা করছেন। এর আগেও তাকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছিল বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক