হবিগঞ্জে কিশোরীকে ধ*র্ষণের মা*মলায় যুবক গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ AM

হবিগঞ্জে কিশোরীকে ধ*র্ষণের মা*মলায় যুবক গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০১:৪৯:৫৩ PM

হবিগঞ্জে কিশোরীকে ধ*র্ষণের মা*মলায় যুবক গ্রে*প্তার


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় 'প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের' অভিযোগে দায়ের করা মামলায় শিহাব উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর থানাধীন নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শিহাব হবিগঞ্জের বানিয়াচং থানাধীন দুমারগাঁও গ্রামের জারু মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, শিহাব ভিকটিমের প্রতিবেশী হওয়ায় প্রায় সময়ই তাদের বাড়িতে যাওয়া-আসা করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত বছরের ২ নভেম্বর রাতে কিশোরীর বাড়িতে লোকজন না থাকায় কিশোরীর শয়নকক্ষে ঢুকে তাকে 'বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ' করে শিহাব। পরের দিন ৩ নভেম্বর রাতে শিহাব আবারও কিশোরীর শয়নকক্ষে যান। সেখানে অবস্থানকালীন সময়ে পুরুষের উপস্থিতি টের পেয়ে কিশোরীর পিতা ও মাতা ওই শয়নকক্ষে গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে শিহাবকে আটক করেন।

অতঃপর স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তি ও বিবাদীর পিতা-মাতার উপস্থিতিতে পরদিন সকালে বিষয়টি সমাধানের জন্য শিহাবকে কিশোরীর বাড়িতে রেখে তারা চলে যান। গভীর রাতে শিহাব প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হয়ে সকলের অগোচরে পালিয়ে যান। এরপর কিশোরীর পিতা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক