তাহিরপুরে মোটরসাইকেল দু*র্ঘটনায় যুবক নি*হত
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৩ PM

তাহিরপুরে মোটরসাইকেল দু*র্ঘটনায় যুবক নি*হত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০২:৪৪:৫৯ PM

তাহিরপুরে মোটরসাইকেল দু*র্ঘটনায় যুবক নি*হত

প্রতীকী ছবি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে বারংকা গ্রাম থেকে শাহ আলম নামের এক যুবক মোটরসাইকেল চালিয়ে উপজেলার আনোয়ারপুরের দিকে রওয়ানা হন। পথিমধ্যে সুনামগঞ্জ সদর থেকে আসা তাহিরপুরগামী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে শাহ আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহ আলম। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। তাদের 

জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন মারা গেছেন। আরও ৫ জন আহত অবস্থায় হাসপাতালে আছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: