নবীগঞ্জে ২০ কেজি গাঁ*জাসহ আ*টক ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM

নবীগঞ্জে ২০ কেজি গাঁ*জাসহ আ*টক ১

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ১১:১৭:৩১ PM

নবীগঞ্জে ২০ কেজি গাঁ*জাসহ আ*টক ১


গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আটক করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ফারুক মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো. সমছু ওরফে দুদু মিয়ার পুত্র।

এ সংবাদ লেখা পর্যন্ত উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক