চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ, দুর্ভোগে ৪০ পরিবার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ AM

চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ, দুর্ভোগে ৪০ পরিবার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৩:১৭:৩২ PM

চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ, দুর্ভোগে ৪০ পরিবার

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের চৌধুরীপাড়ায় চাঁদা না দেওয়ার জেরে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শামীম চৌধুরীর বিরুদ্ধে। এতে অন্তত ৪০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

ভুক্তভোগীদের বেশিরভাগই স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানায় কর্মরত। রাস্তা বন্ধ থাকায় তাদের দৈনন্দিন কর্মস্থলে যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও অন্তত পাঁচবার একইভাবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন।

ভুক্তভোগী সেলিম মিয়া চৌধুরী বলেন, “আমরা আদালতে ১৪৭ ধারায় মামলা করেছি। শামীম পুলিশকে ম্যানেজ করে রাস্তার ব্যারিকেড সরাচ্ছে না। সে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।'

মাধবপুর থানার উপপরিদর্শক ও নোয়াপাড়া ইউনিয়ন বিট অফিসার পাভেল আহমেদ জানান, 'বিধি মোতাবেক উভয়পক্ষকেই স্থিতিশীলতা বজায় রাখতে নোটিশ করা হয়েছে।বিবাদ নিস্পত্তির এখতিয়ার বিজ্ঞ আদালতের।'

স্থানীয় গার্মেন্টস কর্মী সালমা বেগম বলেন,

'রাস্তা বন্ধ থাকায় আমাদের কাজে যাওয়া খুব কষ্টকর হয়ে পড়েছে। সময়মতো অফিসে পৌঁছাতে পারছি না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।'

তবে অভিযোগ অস্বীকার করে শামীম মিয়া চৌধুরী দাবি করেন,

এটি আমার নিজস্ব জমি। চলাচলের জন্য একটি ছোট পথ রাখা হয়েছে। এতে বড় কোনো সমস্যা হচ্ছে না।

চলমান মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়া বলেন,

“তিনি আমাদের সালিশ মানছেন না। অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন,“পথ বা রাস্তা বন্ধ করার কোনো আইনগত সুযোগ নেই। অভিযোগ সাপেক্ষে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক