বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় জগন্নাথপুর বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ PM

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় জগন্নাথপুর বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৬:০৮:২৫ PM

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় জগন্নাথপুর বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন

সংগৃহিত


সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন বিএনপির বহিস্কৃত নেতা সাবেক পৌর মেয়র জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আক্তার হোসেন। মঙ্গলবার আক্তার হোসেন কে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি, সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী আনোয়ার হোসেনের তালা প্রতীকের পক্ষে প্রচারণায় দেখা গেছে। এর আগে তাঁর সমর্থিত নেতাকর্মীদের আনোয়ার হোসেনের তালা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেলেও তিনি প্রকাশ্যে আসেননি। মঙ্গলবার থেকে তিনি প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন। সোমবার জগন্নাথপুরে তাঁর অনুসারী চার নেতাকর্মী কে নতুন করে বহিষ্কার করা হয়। বহিস্কৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ কয়েছ, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবীবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রয়েল আহমেদ রাজা, যুবদল নেতা শামীনুর রহমান।

বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলা বিএনপির দুই ধারায় বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছেন বিএনপি মনোনীত সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ অনুসারী জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার নেতৃত্বাধীন নেতাকর্মীরা। অপরদিকে আছেন বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেনের বলয়ের নেতাকর্মীরা।


২০২১ সালের ১১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা অমান্য করে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনে তিনি জয়লাভ করে মেয়র নির্বাচিত হলে দলীয় রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েন। তবে তাঁর নামে (আক্তার গ্রুপ) হিসেবে  বিএনপির ওই অংশ সক্রিয়  রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে গত  ২৬ নভেম্বর বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে আক্তার হোসেন ওরফে আক্তারুজ্জামানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা বলা হয়। কয়েক ঘন্টা যেতে না যেতেই রাতে  জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক চিঠিতে ভুলবশত আক্তার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথা বলা হয় এবং আক্তার হোসেনের বহিষ্কার আদেশ বহালের কথা জানানো হয়। এতে আক্তার হোসেন বলয়ের নেতাকর্মীরা আরো ক্ষুব্ধ হন। তাঁরা বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে প্রচারণা চালান। মঙ্গলবার থেকে আক্তার হোসেন প্রকাশ্যে নেমেছেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদের সমর্থক হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এরপর থেকে ধানের শীষের পক্ষে  তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।



জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ: