নোয়াখালী কারাগারে ভোট বৃহস্পতিবার, প্রস্তুত ‍দুই ভোটকক্ষ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ PM

নোয়াখালী কারাগারে ভোট বৃহস্পতিবার, প্রস্তুত ‍দুই ভোটকক্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ১১:০৯:৫৭ PM

নোয়াখালী কারাগারে ভোট বৃহস্পতিবার, প্রস্তুত ‍দুই ভোটকক্ষ

সংগৃহিত


নোয়াখালী জেলা কারাগারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য কারাগারের ভিতরে দুটি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালটে সকল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হবে। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু দুজন বন্দি মামলার কারণে অন্যত্র অবস্থান করায় বাকি ৪২ জন বন্দি বৃহস্পতিবার ভোট প্রদান করবেন।

জেল সুপার আরও বলেন, ভোট দেওয়া বন্দিদেরকে সকাল ৮টার আগে নাস্তা খেয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।এর আগে গত ১৪ জানুয়ারি ‌‘নোয়াখালী কারাগারে বন্দি ৯৪১, পোস্টাল ব্যালটের আবেদন ৪৪ জনের’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।এতে বলা হয়, নোয়াখালী জেলা কারাগারে বন্দি আছেন ৯৪১ জন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন। যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিরা ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জামিনের আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে এর বেশি রাজি হননি। কারণ এখানে আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমরা অনেক বুঝিয়ে ৪৪ জনকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করিয়েছি।

এছাড়া দেশের বিভিন্ন কারাগারসহ নোয়াখালীর ছয়টি আসনের মোট ৭২ জন বন্দি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এরমধ্যে নোয়াখালী-১ আসনের ১২ জন, নোয়াখালী-২ আসনের ৬ জন, নোয়াখালী-৩ আসনের ৭ জন, নোয়াখালী-৪ আসনের ৩১ জন, নোয়াখালী-৫ আসনের ১২ জন ও নোয়াখালী-৬ আসনের ৪ জন আবেদন করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল