নিজস্ব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের-২( আজমিরীগঞ্জ - বানিয়াচং)আসনে নির্বাচনী দ্বারাবাহীকতায় আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন বি এন পির উদ্যোগে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ই ফেব্রুয়ারী) রাত ৭ ঘটিকায় জলসুখা বাজারের একটি উন্মুক্ত পরিবেশষে আয়োজিত এই সমাবেশে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জনতার ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘ বি এন পির চেয়ারম্যান তারেক রহমানক দেশে ফিরে আসার পরই দেশের চিত্র পাল্টে গেছে, একটি দল বেহেশতের টিকেট বিক্রি করে মানুষকে ধোকা দিচ্ছে, বেহেশতের মালিক একমাত্র আল্লাহ, নীল নদীর পানি নীল নয়, তাহারা ও ইসলামী দল নয়।তাই ধোকায় না পরে সবাই ধানের শীষে ভোট দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন,আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ,মূলত সংসদ হচ্ছে সংসদে বসে বাংলাদেশের আইন প্রনয়ন জন্য, অতএব যিনি নির্বাচিত হবেন সংসদে যাবে তাহার বাংলাদেশের আইন বাংলাদেশের মন্ত্রনালয় এবং পৃথিবীর বিভিন্ন দেশের মন্ত্রনালয়ও বিভিন্ন দেশের আইনের অভিজ্ঞতা থাকতে হবে আমাদের তা রয়েছে , পাশাপাশি আমাদের দেশ অ উন্নত দরিদ্র দেশ, দেশের অবকাঠামো নাজোক অবস্থা, রাস্তা ঘাট , স্কুল কলেজে, মার্দ্রাসা অবহেলিত আছে। আমাদের নেতা তারেক রহমান দেশে ফেরার পর গন জোয়ার উঠেছে তারেক রহমানের নেতৃত্বে জোট সরকার ঘটি হবে।জোট সরকার গঠিত হলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কি কি পরিকল্পনা দরকার তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কৃষি প্রনয়ন দেশে কৃষি কার্ড ব্যাবস্তা যাতে কৃষকরা সার বীজ ন্যাজ্য মূল্য পায় এমনকি কৃষকরা প্রয়োজন হলে ব্যাংক থেকে কৃষি লোন নিতে পারে, কৃষক বাছলে বাংলাদেশ বাছবে।জোট সরকার হলে প্রতিটি পরিবারকে সহযোগিতার জন্য ফ্যামিলি কার্ড দিবে তিনি আরও বলেন দেশের আলিম উলামার ভাল মানুষ বিএনপি জোট সরকার গঠন করলে ইমাম মোয়াজ্জিনদের ভাতার ব্যাবস্থা করা হবে। যুবকদের কর্মসংস্থান এবং সাগর পাড়ি দিয়ে বিদেশ নয়, বিশেষ টেনিং দিয়ে সরকারি ভাবে বিদেশে প্রেরন করা হবে। এই সব বাস্তবায়ন করেতে ধানের শীষে ভোট দিয়ে জয়ী কর তে হবে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব আব্দুল্লা, জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলার সিনিয়র সভাপতি আবদুল জলিল ইউসুফি এবং উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ বানিয়াচং উপজেলার বি এন পি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জৈন্তাবার্তা/সুলতানা




