কমবে তাপমাত্রা, বাড়বে শীত
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ PM

কমবে তাপমাত্রা, বাড়বে শীত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০১:৪৬:১৩ PM

কমবে তাপমাত্রা, বাড়বে শীত

ছবি : সংগৃহীত


সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্রা কমতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসব পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

দেশের উত্তরাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশজুড়ে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়া থাকবে শুষ্ক। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল