সুনামগঞ্জে ধ*র্ষণের মা*মলায় গ্রে*প্তার ১
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ AM

সুনামগঞ্জে ধ*র্ষণের মা*মলায় গ্রে*প্তার ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০২:১৭:৩২ PM

সুনামগঞ্জে ধ*র্ষণের মা*মলায় গ্রে*প্তার ১


সুনামগঞ্জ পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলায় শোয়েব আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাহিরপুর থানাধীন বাদাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শোয়েব জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২৫ সালের ১৪ ও ১৭ ডিসেম্বর স্বামী-স্ত্রীর পরিচয়ে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে তারা অবস্থান করেন।

এ সময় ভুক্তভোগী নারীর অজান্তে তার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও কৌশলে নিজের মোবাইলে সংরক্ষণ করেন শোয়েব। পরবর্তীতে প্রবাসী স্বামী ওমান থেকে দেশে ফিরে এলে ওই নারী অভিযুক্তের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডিতে ভুক্তভোগী নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন।

এতে ভুক্তভোগী নারী মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে ভুক্তভোগী দম্পতি সুনামগঞ্জ সদর মডেল থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মামলা গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই জহির হোসেনকে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশে এই কর্মকর্তা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’