ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ AM

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার প্রতিশ্রুতি

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০১:০১:৪২ AM

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল

ছবি:সংগৃহীত


‘আমি টাকা, ক্ষমতা কিংবা পদ–পদবির জন্য রাজনীতি করি না; মানুষের প্রতি মায়া ও ভালোবাসা থেকেই চুনারুঘাট–মাধবপুরবাসীর জন্য রাজনীতি করি  হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাটের সাদ্দাম বাজার, ছয়শ্রী, রাজারবাজার ও কালিশিরি বাজারে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন , ১৯৯১ সাল থেকে ত এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি এলাকাবাসীকে ছেড়ে যাননি । “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক তাকে আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষই তাঁর রাজনীতির মূল শক্তি। ‘খালেদা জিয়ার পবিত্র আমানত আজ আপনাদের কাছে দিলাম। আপনারা যদি এই আমানত রক্ষা করেন, তাহলে আমি আজীবন মাধবপুর–চুনারুঘাটবাসীর কাছে ঋণী থাকব,”’বলেন তিনি।

সৈয়দ ফয়সল জোর দিয়ে বলেন, তিনি কখনো কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। ‘আমি আপনাদের ঘরের সন্তান।আমি  ভুল করলে আপনারা আমাকে জবাবদিহি করতে পারবেন,’

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবে না। তিনি নিজেকে “সবার পাহারাদার” হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং দল-মত-ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমানে এলাকায় ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, বিশেষ করে চা-বাগান ও গ্রামীণ বাজারগুলোতে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকেরে চৌমুহনী  বাজারে গণসংযোগ ও পথসভা করেন তরুণ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ।  তিনি বলেন, নতুন প্রজন্মের কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

অন্যদিকে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক