মানুষকে ধোঁ*কা দিতে চাই না: শিশির মনির
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৩ PM

মানুষকে ধোঁ*কা দিতে চাই না: শিশির মনির

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ১২:৫৫:১২ PM

মানুষকে ধোঁ*কা দিতে চাই না: শিশির মনির


‘আমি সস্তা রাজনীতির মাধমে মানুষকে ধোঁকা দিতে চাই না’ বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী মোহাম্মদ শিশির মনির। সংকীর্ণ মানসিকতা নিয়ে বড় রাজনীতিক হওয়া যায় না উল্লেখ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি মডেল দিরাই-শাল্লা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বড় রাজনৈতিক নেতা হতে হলে আকাশের মতো উদারতা নিয়ে তাকানো দরকার। দলমত নির্বিশেষে জাতি-ধর্ম-বর্ণ এক সঙ্গে দাঁড় করানোর মতো যোগ্যতা থাকা দরকার।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে সংবিধান নিয়ে সংসদে কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে স্ব-স্ব অবদানের জন্য শ্রদ্ধাভরে স্মরণ করার পক্ষের মানুষ। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত যা করেছেন, একই সাথে জনাব নাসির উদ্দিন চৌধুরী যা করেছেন- তা যদি স্মরণ করি, তাহলে নিশ্চয় আমার মান-ইজ্জত কমে যাবে না।

সুনামগঞ্জের সকল রাজনীতিবিদের কথা স্মরণ করে তিনি শ্রদ্ধা জানান। নাছির চৌধুরীর সুস্থতার জন্যও তিনি দোয়া করেন। 

চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্মূলে দূর করার প্রত্যয় ব্যক্ত করেন শিশির মনির। তিনি বলেন, এই দিরাই-শাল্লায় যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, দেশ স্বাধীন করেছেন, লাল-সবুজের পতাকা দিয়েছেন- তাদের প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একেই সঙ্গে যারা ২৪ জুলাইয়ে যুদ্ধ করেছেন একটা রাষ্ট্রে নতুন করে নির্বাচন প্রক্রিয়া চালু করার জন্য, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন- তাদের প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের কথা স্মরণ করে তিনি বলেন, সেন দা আমাকে ভার্সিটিতে পড়াকালে ডেকে নিতেন। বলতেন, ‘হাওর থেকে এসেছ, পড়াশোনা করো।’ তিনি বেঁচে নেই, তার স্মৃতি রয়েছে গোটা বাংলাদেশে। তিনি ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। তিনি সংবিধান নিয়ে সংসদে কথা বলতেন। তখনকার সময় মোবাইল ছিল না। আমরা রেডিওতে আগ্রহসহ সেন দার বক্তব্য শুনতাম।

শিশির মনির বলেন, দিরাই-শাল্লার ধানের গন্ধ, কাদার গন্ধ এখনও আমার গায়ে লেগে আছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। কোনোদিন কারও কাছে ভোট চাই নাই। আমি সরকারের সঙ্গে কাজ করেছি। নিজের এলাকার মানুষের সঙ্গে কাজ করেছি। আমি ইচ্ছ করলে কানাডা, অস্ট্রেলিয়াসহ দেশের বিভিন্ন রাষ্ট্র ঘুরে বেড়াতে পারতাম, কিন্তু, তা না করে নাড়ির টানে সকল ভোগ-বিলাস উপেক্ষা করে আপনাদের সন্তান আপনাদের কাছে ছুটে এসেছি।

এসময় জামায়াতের নেতাকর্মী-সমর্থকসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন ঐক্য ও সম্প্রীতির সমাবেশে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: