ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভার*তীয় কসমেটিকস ও ওষুধ জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ AM

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে

ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভার*তীয় কসমেটিকস ও ওষুধ জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ১০:৫৮:২৪ PM

ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভার*তীয় কসমেটিকস ও ওষুধ জ*ব্দ

ছবি:সংগৃহীত


সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুরে একটি বড় সাফল্য অর্জন করেছে। বিশেষ অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে পরিচালিত এই অভিযানে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে বহন করা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানজিলুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান, অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক