সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন লাখাইয়ের নোমান মিয়া
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ AM

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন লাখাইয়ের নোমান মিয়া

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ১১:৫৩:৪০ PM

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন লাখাইয়ের নোমান মিয়া

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের নোমান মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন।

সিলেট রেঞ্জের জানুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় গোপন সংবাদের ভিত্তিতে সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার ও একজন আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, নোমান মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে একটি বালুবোঝাই ট্রাক তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেন এবং এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

সিলেট রেঞ্জের মাসিক অপরাধ সভাটি সিলেট রেঞ্জের  ডিআইজি মো. মুশফেকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সভায় ডিআইজি মহোদয় নোমান মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, এর আগেও নোমান মিয়া সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার আসামি গ্রেফতার ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন।

নোমান মিয়া বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত থাকবে। এ সাফল্যের জন্য তিনি সিলেট জেলার পুলিশ সুপার, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নোমান মিয়া লাখাই উপজেলার করাব গ্রামের মরহুম জিতু মিয়ার পুত্র।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক