ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা হবে: হবিগঞ্জে জামায়াত আমির
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ AM

ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা হবে: হবিগঞ্জে জামায়াত আমির

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০২:১৫:২৫ PM

ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা হবে: হবিগঞ্জে জামায়াত আমির


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনায় সুযোগ পেলে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা হবে, যেখানে আইন সবার জন্য সমান হবে এবং বিচার ব্যবস্থা কোনোভাবেই টাকার কাছে বিক্রি হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাসবাদের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিতে চান, তাদের উচিত ইনসাফ কায়েমের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করা।

তিনি বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে বিচারব্যবস্থা কলুষিত হচ্ছে। কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি জানান, এমন একটি বাংলাদেশ তাঁরা গড়তে চান যেখানে কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতা চরিত্র হননের নোংরা রাজনীতিতে লিপ্ত হবেন না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে দিতে বাধ্য করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।

জামায়াত আমির বলেন, জামায়াতের কাছে রাজনীতি কোনো অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং এটি একটি মহান দায়িত্ব। যারা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে তারাই মূলত দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। জামায়াত ক্ষমতায় গেলে দেশের সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হবে এবং ব্যবসায়ীদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীরা যেন কোনো ধরনের দুশ্চিন্তা বা আতঙ্ক ছাড়া শান্তিতে ঘুমাতে যেতে পারেন এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ লুণ্ঠনকারীদের হাত থেকে রক্ষা করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

সমাবেশে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক