মাগুরায় সড়কে ঝ র ল পুলিশ কনস্টেবলের প্রা ণ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ PM

মাগুরায় সড়কে ঝ র ল পুলিশ কনস্টেবলের প্রা ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৫:৩৭:৪৪ PM

মাগুরায় সড়কে ঝ র ল পুলিশ কনস্টেবলের প্রা ণ

প্রতীকী ছবি


মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক বাদশা (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মাগুরা শহরের পারনান্দুআলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাদশা সাতক্ষীরা জেলার তালা থানার আইলীয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা মহম্মদপুর উপজেলাধীন বাবুখালি ক্যাম্পে কর্মরত কনস্টেবল বাদশা মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১টার দিকে মাগুরা শহরস্থ পারনান্দুআলী ব্রিজের নিকটে পৌঁছলে একটি ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট