অবৈ*ধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জে*ল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ AM

অবৈ*ধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জে*ল

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৮:০৮:৩৯ PM

অবৈ*ধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জে*ল

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে  ছাতক উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সহযোগী সাজিদ মিয়াকেও আটক করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মনির উদ্দিন তালুকদার নোয়ারাই ইউনিয়নের সাবেক সদস্য ও লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। অপর আটককৃত সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মত্তকিন আলীর ছেলে এবং একটি এক্সকাভেটরের চালক বলে জানা গেছে।

জানা যায়, নাইন্দার হাওর এলাকায় সরকারি ও ফসলি জমি থেকে অবৈধভাবে উপরিস্তরের মাটিকেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ফসলি জমি ও সরকারি জমির মাটি কাটার বিষয়ে কোনো ছাড় নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’