ছাতকে জামায়াতের নারী কর্মীদের হে*নস্তা এলাকায় উত্তে*জনা-দুঃখ প্রকাশ করেছে বিএনপি
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৭ PM

ছাতকে জামায়াতের নারী কর্মীদের হে*নস্তা এলাকায় উত্তে*জনা-দুঃখ প্রকাশ করেছে বিএনপি

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১১:৩৮:৫০ PM

ছাতকে জামায়াতের নারী কর্মীদের হে*নস্তা এলাকায় উত্তে*জনা-দুঃখ প্রকাশ করেছে বিএনপি

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে জামায়াতে ইসলামী’র নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ আবদুস সালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন কয়েকজন নারী কর্মী। এ সময় উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে তাদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং উগ্র আচরণ ও হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার হলে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। তারা ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার বলেন, বিএনপির কয়েকজন নেতা জামায়াতের নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দিয়েছেন এবং জোরপূর্বক প্রচারণা বন্ধে চাপ সৃষ্টি করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

এদিকে, বিষয়টি নিয়ে ছাতক উপজেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান কর্তৃক জামায়াতে ইসলামী’র নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দল দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়

জৈন্তা বার্তা/ ওয়াদুদ