হবিগঞ্জে শিশুকে ধর্ষ*ণের মা*মলায় বৃদ্ধ গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ AM

হবিগঞ্জে শিশুকে ধর্ষ*ণের মা*মলায় বৃদ্ধ গ্রে*প্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০২:৫৮:৫৬ PM

হবিগঞ্জে শিশুকে ধর্ষ*ণের মা*মলায় বৃদ্ধ গ্রে*প্তার


হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ কাছন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাছন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে শিশুটি পাশের বাড়ি খেলতে যায়। এসময় কাছন শিশুকে চকলেট দিবে বলে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। অতিরিক্ত রক্তকরণের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে আত্মীয়রা তাকে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, শনিবার (৭ জানুয়ারি) সকালে ভুক্তভোগীর নানা ইদ্রিস মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ রাতেই কাছনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এলাকার লোকজন জানান, শিশুটির বাবার বাড়ি কুষ্টিয়া জেলায়। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসছিল।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক