সাবেক সংসদ সদস্য হিরুর ওপর হা ম লা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ PM

সাবেক সংসদ সদস্য হিরুর ওপর হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৬:১৭:১৬ PM

সাবেক সংসদ সদস্য হিরুর ওপর হা ম লা

সংগৃহিত


বরগুনা-২(বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাসভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন। বাসার সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ও জখম হয়। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থল দিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। ঘটনার খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার গোলাম সরোয়ার হিরু বলেন, ‘আমি বাজারে যাওয়ার জন্য বের হতেই কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।’

পাথরঘাটা থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালের উপ-নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। বর্ণাঢ্য তবে দল পরিবর্তনের কারণে প্রায়শই তিনি রাজনৈতিক আলোচনায় থাকেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট