ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের সরে দাঁড়ানোর ঘোষণা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের সরে দাঁড়ানোর ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৫:৩৮:১২ PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাবি উপাচার্যের সরে দাঁড়ানোর ঘোষণা

সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতিপত্র জমা দেননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’ 

তিনি আরও বলেন, তিনি আরও কিছুদিন দায়িত্বে থাকবেন, যেন দায়িত্বের জায়গায় শূন্যতা তৈরি না হয় এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করবেন। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট