ফরিদপুর বাস উল্টে দুইজন নি হ ত
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ PM

ফরিদপুর বাস উল্টে দুইজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৪:১১:১২ PM

ফরিদপুর  বাস উল্টে দুইজন  নি হ ত

সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন ও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সিসিবিএল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। 

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সিসিভিএল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি মাইক্রোবাসকে সাইড দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট