হবিগঞ্জে নির্বাচনী প্রতীকের চার সমর্থককে কা রা দ ণ্ড
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ AM

হবিগঞ্জে নির্বাচনী প্রতীকের চার সমর্থককে কা রা দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৭:৩০:৩২ AM

হবিগঞ্জে নির্বাচনী প্রতীকের চার সমর্থককে কা রা দ ণ্ড

সংগৃহিত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর ব্যানার টানানোর অপরাধে ৪ সমর্থককে আটক করে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনী তাদের আটক করে। 

পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- লেঞ্জাপাড়ার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)। 

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ৪ জন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর তাদের জেল ও জরিমানা করা হয়। 

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের পর রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ